banglahour

মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়ায় কলা ব্যবসায়ীকে গলা টিপে হত্যা

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৬ ঘন্টা আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৮:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৬ অপরাহ্ন

 

ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কলা ব্যবসায়ীকে প্রথমে মারধর ও পরে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়াগেছে। শনিবার বিকালে মুক্তাগাছা ও মধুপুরের সিমান্তবর্তী রসুলপুর বাজারে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম শফু(৩৫)। তিনি পাশ্ববর্তী চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি কলার ব্যবসায়ী ছিলেন।


পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদিদোকানি আল আমীনের কাছে ধারের ৩ হাজার টাকা পান। শনিবার বিকালে শফু সেই টাকা চাইতে গেলে আল আমীনের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুইজনে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় আল আমীন শফিকুল ইসলাম শফুকে দোকানের শাটারের সাথে ধাক্কা দিয়ে দুই হাতে শক্ত করে  গলা চেপে ধরে। এতে শফু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিকভাবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল