banglahour

ঈদকে ঘিরে শিশুদের রঙিন আয়োজন, আত্ তাহজিব আইডিয়াল মাদরাসায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(২ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৫:৪৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের আত্ তাহজিব আইডিয়াল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আনন্দঘন এ আয়োজনে বিভিন্ন শ্রেণির শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে ঈদের আনন্দ, গ্রামীণ ঐতিহ্য ও নিজেদের কল্পনার নানা চিত্র।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। ছোট ছোট শিক্ষার্থীরা নিজস্ব সৃজনশীলতায় কাগজে তুলে ধরে ঈদের খুশি, কোরবানির দৃশ্য, প্রকৃতি ও সামাজিক সম্প্রীতির বার্তা।


প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিশুকেও উৎসাহ দিতে দেওয়া হয় শান্তনামূলক পুরস্কার।


আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহ বাড়াতে এমন আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।
অভিভাবকরাও এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীল চিন্তাধারা গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল