banglahour

আওয়ামী লীগ সরকারের আমলে অপসারণ করা খালেদা জিয়ার নাম ফলক আজ পুনঃস্থাপন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ পরিনিধি।

(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৫:০৮ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম সম্বলিত ফলক পুনঃস্থাপন করা হয়েছে।


আজ শনিবার দুপুরে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলকটি পুনঃস্থাপন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০১ সালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠার সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম সম্বলিত একটি ফলক স্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ফলকটি অপসারণ বা ভেঙে ফেলা হয়।
পুনঃস্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরগঞ্জ স্টেডিয়াম প্রতিষ্ঠায় তৎকালীন সরকারের অবদান স্মরণীয় করে রাখতেই নামফলকটি পুনঃস্থাপন করা হয়েছে। তারা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে এমন উদ্যোগকে স্বাগত জানান।
এসময় জেলা বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খুবসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মরাফিউল ইসলাম নওশাদ, সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগরসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল