
(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৫:০৯ অপরাহ্ন
আগামী ২ জুন মন্ত্রলায়ের বৈঠকে সিদ্ধান্তের পর পরবর্তী কর্মসূচী।
পাট মন্ত্রণালয় কর্তৃক কাঁচা পাটের উপর শর্তহীন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিনা নোটিশে কাজ বন্ধ থাকাকালীন শ্রমিকের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনার দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ারকার্স ইউনিয়ন।
এসময় খুলনা সিটি কর্পোরেশেনর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিজেএর নেতৃবৃন্দ ও শ্রমিকদের সাথে বৈঠক করেন। এসময় তিনি বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমানের সাথে এক বৈঠকে তিনি পাট সেক্টরের সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ নিচ্ছেন। যে কারনে আগামী ২ জুন মন্ত্রনালয়ের বৈঠকে সিদ্ধান্ত হবে পাট বিষয়ে।
সে খানে চলমান সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, বিএনপি সরকার বন্ধ শিল্পকল কারখানা চালুর পদক্ষেপ নিয়েছেন। বন্ধ পাটকল চালুর পদক্ষেপ নিসেবে প্রধান মন্ত্রী ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তুতি নিয়েছেন। এসময় বিজেএর চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক শ্রমিকদের সাথে কথা বলেন। শ্রমিরা আস্বাসের কারনে ২ জুন পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচী স্থগিত করেছে