banglahour

ঈদকে ঘিরে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, নজরদারি জোরদার

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৫:১০ অপরাহ্ন


আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করেছে।
শনিবার (২৪ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষ্যে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। 

ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতাও ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।
বিজিবি জানায়, গত এক মাসে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদারের ফলে ১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৬৪৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজন আসামিকেও আটক করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল