banglahour

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী

অন্যান্য | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(৬ দিন আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৮:৩৬ অপরাহ্ন

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের কালজয়ী ‘বিদ্রোহী কবি’ এবং বাংলাদেশের জাতীয় কবি। ব্রিটিশবিরোধী আন্দোলন, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনায় সমৃদ্ধ তাঁর সাহিত্যকর্ম দুই বাংলাতেই সমানভাবে সমাদৃত।

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল দুখু মিয়া।

মাত্র ২০ বছরের সাহিত্যিক জীবনে তিনি অসংখ্য কবিতা, গান, গজল, ও উপন্যাস রচনা করেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, এবং দোলন চাঁপা অন্যতম। তিনি বাংলা গানে নতুন সুর ও রাগের প্রবর্তন করেন, যা 'নজরুলগীতি' নামে পরিচিত।

১৯২১ সালে রচিত বিদ্রোহী কবিতার জন্য তিনি সমগ্র ভারতবর্ষে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

'ধূমকেতু' পত্রিকার মাধ্যমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখনীর কারনে তাঁকে কারাবরণও করতে হয়।
১৯৪২ সালে মাত্র ৪৩ বছর বয়সে তিনি এক জটিল রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি ও লেখার ক্ষমতা হারিয়ে ফেলেন।

১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় নিয়ে আসেন এবং তাকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন।

১৯৭৬ সালের ২৯ আগস্ট ১৯৭৬ ঢাকায় তাঁর মৃত্যু হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

আজ কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকীতে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল