
(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০২ অপরাহ্ন
ধর্ষণসহ সকল অপরাধের বিচারিক প্রক্রিয়া মেনেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়া সাম্প্রতি সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে দ্বিমতের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও পুলিশের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।
রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য মাদ্রাসা, সিটি করপোরেশন ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান মন্ত্রী।
এছাড়া সড়ক, রেল ও বিমানপথে সরকারের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতি পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।