banglahour

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৮:৪৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগী কলোনীপাড়ায় ৬ বিজিবি ব্যাাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৫টি অবৈধ স্বর্ণের বার ও পাচাকারীর মোটরসাইকেলসহ তাকে আটক করেছে। রবিবার(২৪ মে) সকাল ১০টায় তাকে আটক করা হয়।
আটক বাপ্পী (২৭) দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারের মরহুম আবু সিদ্দিকের ছেলে। 


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান এদিন বিকাল সাড়ে ৫টার পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রবিবার (২৪ মে) গোপনে সংবাদ পেয়ে ডুগডুগী কলোনীপাড়ায় ৬ বিজিবির একটি টহল দল অবস্থিত নেয়। এসময় এক যুবক মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামার সংকেত দেয়া হয়। তিনি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

আটকের পর উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। এছাড়া তার ব্যবহৃত ছাই রঙের হিরো স্প্লিন্ডার মোটরসাইকেলটি জব্দ করা হয়, মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করে, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সে বহন করছিল।


উদ্ধারকরা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করে এবং আটক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে জব্দকরা মোটরসাইকেলসহ তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
                            

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল