banglahour

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুন

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৮:৫৯ অপরাহ্ন

পিরোজপুর মঠবাড়িয়া  উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ দুই হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫) কে নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।


অন্যদিকে একই দিনে উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।


মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ড দুটির ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবার থানায় মামলা করতে আসেনি।


তিনি আরও জানান, দুইটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে কাজ করছে। তদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল