banglahour

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না, ভোট হবে ব্যালটে- ইসি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৩ অপরাহ্ন

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না। নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে।

সোমবার  (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: জাহাংগীর আলম।

ইসি সচিব মো: জাহাংগীর আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল