
(৪ ঘন্টা আগে) ২৫ মে ২০২৬, সোমবার, ৭:৪৯ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দোবারিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ।
গত ২৩ মে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক পত্রে তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিত শ্রেষ্ঠ প্রধা শিক্ষিকা রওশন আরা বেগম কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের সহধর্মিণী।
জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে রওশন আরা বেগম বলেন, “আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পেছনে সহকারী শিক্ষকদের ভূমিকাই বেশি। তাদের সহযোগিতা আমাকে এতদূর এগিয়ে নিয়ে গেছে। সেই সঙ্গে শিক্ষার্থীরাও সমান অংশীদার।”
তিনি আরও বলেন, “আমি চাই জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আমার বিদ্যালয়ের মতো করে পরিচালিত হোক। প্রাথমিক শিক্ষাই একটি জাতির ভিত্তি তৈরি করে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই আমরা জাতিকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারবো।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, “একজন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হতে অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়। নির্বাচিত রওশন আরা বেগমের জন্য শুভকামনা রইলো।”
এদিকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, ইউনাইটেড প্রেসক্লাব, কুড়িগ্রাম সাংবাদিক সংসদ, মানবিক কুড়িগ্রামসহ ভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন।