
(২ ঘন্টা আগে) ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১:০৬ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দা। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এডিবি প্রেসিডেন্টের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।