banglahour

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় ঈদুল আজহার নামাজ আদায়

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ মাস আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ২:৫৪ অপরাহ্ন


সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বুধবার সকালে জামায়াতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করেন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানিও সম্পন্ন করেন তারা।


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।

সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০০ থেকে ২০০ নারী-পুরুষ ওই ঈদ জামায়াতে অংশ নেন।

এছাড়া বিনোদপুর ইউনিয়নের আরও কয়েকটি  গ্রামেও বিভিন্ন এলাকায় থেকে  ঈদের নামাজে অংশ গ্রহণ করে । তবে পুরো গ্রামের মানুষ নয়, বরং নির্দিষ্ট কিছু পরিবার ও মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দিঘিপাড়া স্টার পার্ক মাঠেও পৃথকভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার তিনটি উপজেলায় মোট তিনটি স্থানে এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে প্রতিবছরের মতো এবারও কিছু মানুষ আগাম ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি এলাকাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল