
(৭ ঘন্টা আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ৭:১৬ অপরাহ্ন
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ আসন্ন ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ বুধবার থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীও নিরাপত্তা দায়িত্বে থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটেলিয়নের (৩১ বিজিবি) পরিচালক লে: কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টি সহ নিরলস ভাবে দায়িত্ব পালন করবে।
সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি শোলাকিয়া ঈদগাহে দায়িত্ব পালন করছে।
এ বছর শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এবং লাখো মুসল্লির সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মেহাম্মদ সাইফুল্লাহ। জামাত শুরু হবে সকাল ৯টায়।