banglahour

পটুয়াখালীর গলাচিপায় অটোরিক্সা-মোটর সাইকেল সংঘর্ষে ২ জন নিহত,গুরুতর আহত একজন

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী।

(১ দিন আগে) ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ৫:৩৩ অপরাহ্ন

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল ও  অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেয়ার পথে একজনসহ মোট দুই জন নিহত হয়েছে।  এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।  ঘটনাস্থলে নিহতের নাম মো. তামিন হাওলাদর। সে কালিকাপুর এলাকার মো. জাবের হাওলাদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে যাত্রাকরে দ্রুত গতির মোটর সাইকেলটি গ্রামীন ব্যাংকের সামনে আসলে অটো রিক্সাটি রাস্তা পারা হয়ে বিপরীতে দিকের রাস্তার গলিতে ঢোকার চেষ্টা করছিলো। বাইকের গতি অতিরিক্ত থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী তামিন ও ইমরান। এতে ঘটনাস্থলেই তানিম নিহত হন।

ইমরান হাওলাদারকে গুরুতর অবস্থায় বরিশালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

 

অটো রিক্সা চালক সোহাগ এবং আরোহী ফরিদ গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো: জিল্লুর রহমান জানান,ঘটনাস্থলে একজন এবং বরিশাল নেয়ার পথে মোটর সাইকেল আরোহী অন্যজন নিহত হয়েছেন। অটোরিক্সার চালক ও আরোহী দুইজন গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল