
(৭ ঘন্টা আগে) ২৯ মে ২০২৬, শুক্রবার, ৪:২১ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা.আলমঙ্গীর হোসেন জনির আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা চুয়াডাঙ্গা ভি.জে. সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এখানে প্রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা দেয়া হবে বলে আয়োজকরা জানিয়েছে।
ডা.আলমগীর হোসেন জনি জানান, ২০২২ সাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের চালিয়ে আসছি। বছরে দুবার করে ৫ বছর এ আয়োজন করা হয়। কারন আমি চুয়াডাঙ্গার সন্তান । ঈদের ছুটিতে বাড়ি এসে আমার বন্ধুদের নিয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে আসছি। এখানে যে সব রোগী চিকিৎসা নিতে আসছে তাদের ট্রমা বা আঘাতজনিত যে কোন সমস্যা, ঘাড়, কোমর ও হাঁটুর যে কোন ধরনের জটিল সমস্যার সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, ওষুধ ও ইনজেকশন প্রদান করেছি। ফ্রি মেডিকেল ক্যাম্পে আমার সাথে চিকিৎসায় সহযোগিতা করছেন ডা. সউদ মালিক জন, ডা.রিয়াসাদ জামান তুলন।
এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন ,ফ্রি মেডিক্যল ক্যাম্প একটি মহতি উদ্যোগ । এখানে অনেক অসহায় নারী-পুরুষ বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। জেলার সকল চিকিৎসক যদি ডা: জনির মত বছরে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে তবে এই জেলার অনেক উপকৃত হবে।