banglahour

মোংলায় ঈদের দ্বিতীয় দিনে খালেদা জিয়ার পক্ষে ৯ গরু কোরবানি ও গরীবের মাঝে বিতরণ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১১ ঘন্টা আগে) ২৯ মে ২০২৬, শুক্রবার, ৪:২২ অপরাহ্ন


ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু সামর্থ্যের অভাবে যাদের ঘরে উৎসবের আমেজ পৌঁছায় না, তাদের মুখে হাসি ফোটাতে ঈদের ২য় দিন শুক্রবার (২৯ মে) বাগেরহাটের  মোংলায় নেওয়া হয়েছে এক অনন্য মানবিক উদ্যোগ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে থেকে মোংলা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে ৯টি গরু কোরবানি দেওয়া হয়।

শুধু কোরবানি দেওয়াই নয়, উৎসবের এই দিনে কোনো অসহায় মানুষ যেন বাদ না পড়ে, সেজন্য প্রতিটি ওয়ার্ডের দুস্থদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে কোরবানি করা পশুর মাংস।


স্থানীয় নেতৃবৃন্দ জানান, ম্যাডাম খালেদা জিয়ার আজীবন লড়াই-সংগ্রাম  করেছেন সাধারণ মানুষের জন্য। তাই এই পবিত্র দিনে তার পক্ষ থেকে দুস্থদের মাঝে খুশির বার্তা পৌঁছে দিতেই এই মানবিক আয়োজন।


মোংলা পৌর বিএনপি সভাপতি ও আয়োজক
মোঃ জুলফিকার আলী জানান, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শান্তি কামনায় মোংলার ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই দেশের এই পরিস্থিতিতে প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় তার জন্য আমার নিজ অর্থায়নে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল