banglahour

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মোংলায় গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৩০ মে ২০২৬, শনিবার, ২:০৩ অপরাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় এক গৃহহীন অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।


মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার ভূমিহীন ও গৃহহীন হীরা আক্তার দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ পলিথিন-ঢাকা ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। গরম, বর্ষা ও শীত মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হতো তাদের। এ অবস্থায় তিনি স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের কাছে একটি ঘরের জন্য আবেদন করেন।


এর পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে প্রতিমন্ত্রী হীরা আক্তারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় তিনি স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘরটি পরিদর্শন করেন এবং হীরা আক্তার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।


ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এ সময় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল