banglahour

খুলনার সোনাডাঙ্গা থানায় সুজুকি গলির এক বাসা থেকে নানি ও দুই নাতির লাশ উদ্ধার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৫ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ১০:৪৫ পূর্বাহ্ন


খুলনায় নানী ও দুই নাতির লাশ  উদ্ধার করেছে পুলিশ। নিহত নানীর নাম বেবি বেগম (৬৫), নাতি পরিচয় শামীম (১৪) ও মুস্তাকিম (৪)। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকির গলির মাথায় শরিফুল ইসলামের ভাড়া বাড়ি থেকে তালা ভেঙ্গে এ লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা নিহত দুই সন্তানের মাতা ফাতেমা বেগম মেরির দ্বিতীয় স্বামী ট্রাক ড্রাইভার রফিকুল হাওলাদার মাতাল অবস্থায় তাদেরকে হত্যা করেছে। নিহত দুই শিশু মেরির প্রথম ঘরের সন্তান।


নিহত দুই সন্তানের মাতা ফাতেমা বেগম মেরি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে, গত চার বছরের সংসারে দ্বিতীয় স্বামী রফিকুলের সাথে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। শুক্রবার রাতে মাতাল অবস্থায় ছিল রফিকুল। এ সময় শাশুড়ি বেবী বেগমের সাথে তর্কে জড়ান রফিকুল। এরপর কি হয়েছে আর বলতে পারেননি মেরি। 


সোনাডাঙ্গা থানা পুলিশের ধারণা ভোর রাতের দিকে এ হত্যাকান্ড সংগঠিত হয়। স্থানীয় এলাকাবাসী জানান, সকাল থেকে কয়েক দফা ফাতেমা বেগম মেরি ওই বাড়িতে আসা-যাওয়াকরেছে। পরে এলাকাবাসী রুমটি তালাবদ্ধ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করে।


তবে খুলনা সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, তারা প্রাথমিক ভাবে ধারনা করছে , পারিবারিক কলহের যেরে ফাতেমা বেগমের, দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এ হত্যাকান্ড ঘটাতে পারে। ১ম স্বামী মাসুম ব্যাপারীর সাথে ফাতেমার ডিভোর্সের পর তাদের সন্তান শামীম ও মুস্তাকিম তার মা ফাতেমা বেগমের সাথে বসবাস করতে থাকেন। 


ঈদের সময় এমন পৈচাশিক হত্যাকাণ্ডে নগরীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল