banglahour

ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে চক্ষু শিবির

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ১০:৪৬ পূর্বাহ্ন

ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার ফরিদপুর সদরের মোমিন খাঁর হাট ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে  চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে ।

চক্ষু শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা-হামিদা আই হসপিটালের স্বত্বাধিকারী ডা. মোহসিন বেগ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার প্রকাশক ও  ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের উপদেষ্টা  আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ডাক্তার হায়দার আলী, নির্মল কুমার বিশ্বাস ,অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সমাজসেবক মোঃ দেলোয়ার হোসাইন, তোফাজ্জল হোসেন, আব্দুল হান্নান  আজম খান ও অন্যান্য সদস্যবৃন্দ ।

ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল মোহাম্মদ ফারুক ইয়া আযম (অবঃ) শিবিরের সভাপতিত্ব করেন। ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সদস্যরা চক্ষু শিবিরে  উপস্থিত ছিলেন।

ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল মোহাম্মদ ফারুক ইয়া আযম (অবঃ) জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে আনোয়ারা হামিদা আই হসপিটাল এর সহযোগিতায় দরিদ্র ও অসহায় মানুষের চোখের ছানি অপারেশনসহ লেন্স লাগানোর  সম্পূর্ণ বিষয়টি ব্যবস্থাপনা করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার মতো মহৎ উদ্যোগের জন্যে ফরিদপুর ওয়েলফেয়ার ফোরাম এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের চক্ষু শিবির নিয়মিত আয়োজন করা হবে যাতে দরিদ্র জনগোষ্ঠীর মানুষ স্বল্প খরচে বা বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল