banglahour

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়,ভালোবাসা সিক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ২:৩৬ অপরাহ্ন

 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে  আজ  সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেন।

দীর্ঘ কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন তিনি। স্থানীয়দের মতে, তার নিরলস প্রচেষ্টায় এলাকায় শিক্ষার প্রসার ঘটেছে এবং অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

প্রিয় শিক্ষকের বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।  

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অফিসার, টেকফ্লিক্স, রাজশাহী নাসিম রানা মাসুদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ প্রাক্তন শিক্ষার্থী  স্থানীয় ব্যক্তিগত উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল