banglahour

কুয়াকাটা সৈকতে হাজার হাজার পর্যটকের উন্মাদনা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ২:৪৩ অপরাহ্ন

সমুদ্র তটে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। আর এ ঢেউয়ের সঙ্গে নোনা জলে গাঁ ভাসিয়ে মিতালীতে মেতেছেন অনেকে। কেউবা আবার বন্ধুদের সঙ্গে হৈইহুল্লোরে মেতেছেন। অনেকে আবার প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। 

কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে মেতেছেন বালু খেলায়। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের চতুর্থ দিনে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হাজার হাজার পর্যটকের এমন উচ্ছাস লক্ষ করা গেছে। গত তিনদিনের তুলনায় সরকারী ছুটির শেষ দিনে অনেকটা বেড়েছে পর্যটকের সংখ্যা। আগতদের ভীড়ে বুকিং রয়েছে হোটেল মোটেলের ৮০ ভাগ কক্ষ। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল