banglahour

ভৈরবে বর্ষণে ক্ষতি গ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরন

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ৬:২২ অপরাহ্ন


ভৈরবে সম্প্রতি প্রবল বর্ষণে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করেছেন সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

আজ রোববার সকালে উপজেলা হলরুমে  ৭শ ২৪ জন কৃষকের মধ্যে জনপ্রতি ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন   আগামী ৩ মাস মানবিক সহায়তা হিসেবে এই চাল ও অর্থ পাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা ।  তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাড়ে ৩ মাস অতিক্রম করেছে। এরই মধ্যে দেশে সরকারের সুফল বইতে শুরু করেছে। কিন্তু ষড়যন্ত্রও অব্যহত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল