banglahour

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ৬:২৩ অপরাহ্ন


চুয়াডাঙ্গার বারাদির ভারত সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩১ মে) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদেরকে আটক করে।


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে, বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্হানে কাজ করছিল।

সরকারের পালাবদলে পশ্চিমবঙ্গে বিজিবি সরকার ক্ষমতায় এলে তারা স্বইচ্ছায় এদেশে চলে আসে। আটক ব্যক্তিদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে।
তিনি আরো জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকার কারনে তাদের আটক করা সম্ভব হয়েছে।
                              

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল