banglahour

মোংলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২ শত মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ৬:২৪ অপরাহ্ন

​বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় ১২ শত অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্য, পানি ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ মে) সকালে মোংলা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী নিজে ভ্যানে করে ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য, পানি ও বস্ত্র  সামগ্রী বিতরণ করেন।

​দিবসটি পালন উপলক্ষে সকাল ৯টায় পৌর বিএনপির কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতা কর্মীদের কালো ব্যাচ ধারণ, শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শহরের বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র পৌঁছানো শুরু হয়।


মোংলা পৌর বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী জানান, ​"শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করেই আমি আমার ব্যক্তিগত অর্থায়নে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে। তিনি আরো জানান, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেন তাদের এরকম দান, সহযোগিতায় এগিয়ে আসার ও আহ্বান জানান বিএনপির এই নেতা।

​খাদ্য ও বস্ত্র বিতরণকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, তালুকদার নাছির, আব্দুস সালাম ব্যাপারীসহ পৌর বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল