banglahour

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুজনের মৃত্যু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ৯:০৪ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ আল সাফি ও আহমেদ জুবায়ের নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জেলার বহলাবাড়ী এলাকায় পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, দুপুরে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায় আব্দুল্লাহ আল সাফি ও আহমেদ জুবায়ের। 

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল