banglahour

চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে র‌্যালিতে গিয়ে ৪ সমর্থকের ৮৫ হাজার টাকা জরিমানা

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ৩১ মে ২০২৬, রবিবার, ১০:০১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে হওয়া র‌্যালিতে  অংশ নিতে গিয়ে ৪ সমর্থকের  ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাফিক পুলিশ।  

মোটরসাইকেলে সাইলেন্সর পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরযান আইনে এ জরিমানা করা হয়। রবিবার (৩১ মে) বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র‌্যালি বের হওয়ার সময় অভিযান পরিচালনা করে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।


চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে ৪টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে উচ্চ শব্দ সৃষ্টি ও তাদের ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেয়া হয় এবং মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
                          

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল