banglahour

কুয়াকাটায় ভ্রমনে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, আহত-৩

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১ জুন ২০২৬, সোমবার, ১:৪৫ অপরাহ্ন

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমনে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিন পর্যটক।সোমবার সকাল সাড়ে দশটার দিকে মেরিনড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির নামের তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সাড়ে দশটার দিকে তারা মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় মাঝিবাড়ি এলাকায় পৌছলে রাস্তা পার হতে চাওয়া মিম (১৮) নামের এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চার পর্যটকই আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকের চালক জিসানকে মৃত ঘোষনা করেন।
মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল