banglahour

বঙ্গবাজার দাউ দাউ করে জ্বলছে, আগুন ছড়িয়েছে পাশের ৪টি মার্কেটেও

জাতীয় | মু: শাহপরান সাইম

(৩ বছর আগে) ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ১১:২৬ পূর্বাহ্ন

ঢাকা: রাজধানীর বঙ্গবাজার কাপড়ের মার্কেটগুলিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রথমে বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটলেও তা ছড়িয়ে পড়েছে আশ-পাশের মার্কেটগুলিতে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে দেশের সর্ব বৃহত্তর পাইকারি কাপড় মার্কেট বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত কি পুলিশ, ফায়ার সার্ভিস বা দোকানী এখনো কেউ সঠিক করে বলতে পারছে না। 

বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিসের প্রায় ৫০টি ইউনিট একযোগে কাজ করছে। আগুন লাগার ২ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের নিকটতম ইউনিট বঙ্গবাজার থেকে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।   কিছু সময় পর আগুনের ভয়াবহতা দেখে ঢাকা এবং ঢাকার আশে পাশের সবকটি (৫০টি) ইউনিট তাদের সাথে যোগ দেয় আগুন নিয়ন্ত্রনের কাজে। ফায়ার সার্ভিসের সাথে নিয়ন্ত্রনের জন্য কাজ করছে বাংলাদেশ সেনাহিনী ও আকাশ থেকে বিমান বাহিনীও। 
 

ঢাকার বঙ্গবাজার ও আশেপাশের মার্কেটেগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কাপড়ের মার্কেট ঘসে ঘসে আগুন বাড়ছেই। সকাল থেকে ৪ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে সকলে। কিন্তু আগুন এখন ছড়িয়ে পড়েছে বঙ্গবাজার থেকে আশে পাশের আরও পাঁচটি মার্কেটে।

আলমাস উদ্দীন বঙ্গবাজারে কাপড় ব্যবসা করছেন প্রায় ২০ বছর ধরে। বলছিলেন মার্কেটে দোকানদাড়ি করি দীর্ঘ দিন ধরে। ঈদের বেঁচা কেনাকে কেন্দ্র করে ৩টি দোকানে ৫০ লক্ষ টাকার মাল তুলেছি। আমার সব পুড়ে ছাই হয়ে গেছে।
আরেক ব্যক্তি বলছিলেন তাদের বঙ্গবাজারও আশেপাশের মার্কেট গুলিতে প্রায় ১০০টির মত দোকান আছে। সবকটি পুড়ে ছাই হেয় গেছে। কাপড়ে ও কাঠের মার্কেট হওয়ার কাঠে আগুন দাউ দাউ করে জ্বলছে। এই আগুন সব পুড়ে শেষ করে দিল। 
আমাদের পরিবারের মূল আয়ের উৎস হল এই কাপড় থেকে, আমরা  ঈদকে সামনে রেখে বাজারপাতি করেছিলাম। আমাদের নগদ টাকাগুলিও শেষ হয়ে গেছে। 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বঙ্গবাজারের এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রনে ৫০টি ইউনিট কাজ করছে ঢাকা ও ঢাকার আশেপাশের থেকে। দেশের অন্যান্য স্থানের আরও ইউনিট গুলিও আসছে আগুন নিয়ন্ত্রনের কাজে। কাপড় ও কাঠের মার্কেট হওয়ার আগুন নিয়ন্ত্রনে ঝামেলা হচ্ছে। বিমানবাহিনীও আকাশ পথে পানি ঢেলে আগুন নেভানো কাজ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল