banglahour

বান্দরবানে ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৫ মাস আগে) ১ জুন ২০২৬, সোমবার, ৬:০৮ অপরাহ্ন

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পের মাধ্যমে মাঝেরপাড়া আবাসিক উচ্চ বিদ্যালয়ের পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক উসমান গনি, জেলা বিএনপির সহ-সভাপতি মো. মুসা, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. হাসেম, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহিন উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, কাইছতলী ২নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে সংসদ সদস্য সাচিং প্রু জেরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া প্রতিষ্ঠান ম্রো কমপ্লেক্সের আওতাধীন মাঝেরপাড়া আবাসিক উচ্চ বিদ্যালয়ের পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় সাচিং প্রু জেরী বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, উন্নয়ন ও জীবনমান উন্নয়নে যে সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছিলেন, ম্রো কমপ্লেক্স তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করে তুলতে পুকুর পুনঃখনন ও মাঠ সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে এবং পানি সংরক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণও উপকৃত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনকে ধারণ করেই এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।

উদ্বোধন শেষে তিনি প্রান্তিক লেক শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল