banglahour

বাগেরহাটের রামপালে নিষিদ্ধ যুবলীগ নেতা এখলাস গাজী হত্যার ঘাতক মেঝ শিকদার গ্রেফতার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১ জুন ২০২৬, সোমবার, ৯:২৫ অপরাহ্ন

 

বাগেরহাটের  রামপালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা এখলাস গাজী হত্যার ঘটনার ঘাতক মেঝ ওরফে মাহাবুব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দুপুর আড়াইটায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুমলাই গাববুনিয়া থেকে তাকে গ্রেফতার করে।


বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব আল রশিদ। তিনি জানান, প্রযুক্তির মাধ্যমে আসামীকে সনাক্ত করে দ্রুত আটক করা হয়েছে।

 

গেল রোববার বেলা ১১ টার সময় সাবেক যুবলীগ নেতা এখলাস গাজী উপজেলা সদরের বাসস্টান্ডে হুমায়ুনের চায়ের দোকানে হামলার শিকার হন। এতে সে আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করে। সোমবার (১ জুন) বিকালে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা  পর্যন্ত  রামপাল থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি রাজিব আল রশিদ। তবে তিনি বলেছেন, তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তারা রাতে মামলা দায়েরের করবেন বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা ।

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।  

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল