banglahour

চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ মাস আগে) ২ জুন ২০২৬, মঙ্গলবার, ৭:৫৬ অপরাহ্ন

 


চাঁপাইনবাবগঞ্জ  ব্লাড ইউনিটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সাংবাদিক ফয়সাল আজমপুর সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে সকাল দশটার সময় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনের সম্মানিত এমপি ডক্টর মোহাম্মদ কেরামত আলী আলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংগঠনের পরিচালক সদস্য ও ব্লাড ডোনারদের উদ্দেশ্যে তিনি একাত্মতা ঘোষণা করেন।

তিনি  স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সকল প্রকার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। আমরা স্বেচ্ছাসেবক মানবতার ভক্ত, মাদকে নয় রক্তদানে আসক্ত এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ইউনিটের পরিচালক মোঃ ইসমাইল হোসেনকে ধন্যবাদ জানান। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের সংগঠন গড়ে তোলার জন্য যুবকদের আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল