banglahour

বাগেরহাটে ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২; আহত -২

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ৩ জুন ২০২৬, বুধবার, ৫:৪৯ পূর্বাহ্ন


বাগেরহাটের কচুয়ায় ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২ জুন ) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চরকাঠী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


​নিহতরা হলেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।

​দুর্ঘটনায় আহতরা হলেন ভ্যানচালক পিরোজপুর জেলার চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০) এবং কচুয়ার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)।  আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ সূত্রে জানায়, দুপুরে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মতিউর রহমান খান ও রাব্বি মারা যায়।

​ কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক বাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

মনিরুল ইসলাম দুলু,
বাগেরহাট প্রতিনিধি
Hide quoted text

বাগেরহাটে ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২; আহত -২


বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২ জুন ) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চরকাঠী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


​নিহতরা হলেন কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।

​দুর্ঘটনায় আহতরা হলেন ভ্যানচালক পিরোজপুর জেলার চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০) এবং কচুয়ার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)।  আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ সূত্রে জানায়, দুপুরে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মতিউর রহমান খান ও রাব্বি মারা যায়।

​ কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক বাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল