banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ৩

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ৩ জুন ২০২৬, বুধবার, ১:২৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক মোটরসাইকেল  দূর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন। নিহতরা হলো ভৈরবের ভবানী পুর গ্রামের এমাদ মিয়ার পুত্র  আশিক মিয়া ও কুলিয়ারচরের কান্দিগ্রামের ছিদ্দিক আলীর পুত্র  রাসেল মিয়া ও একই উপজেলার ভাটরচর গ্রামের মৃত আমির উদ্দীনের পুত্র ( অবঃ) সেনা সদস্য সাত্তার মিয়া।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়া নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে। 

এ ঘটনায় হাইওয়ে থানা ও কুলিয়ারচর থানায়  পুলিশ বাদী হয়ে সড়ক দুর্ঘটনাজনিত পৃথক ২ টি মামলা দায়ের করেছে বলে জানান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান। পুলিশ ও স্থানীয়রা জানান মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে ভৈরব - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচরের মধুয়ারচর নামক স্থানে কিশোরগঞ্জ গামী সিএনজি অটোরিক্সার সাথে ভৈরবগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আশিক মিয়া ও সিএনজি চালক ( অজ্ঞাত)  ও যাত্রী রাসেল মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা আশিককে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাসেল ও সিএনজি চালককে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক আশিক ও রাসেল কে মৃত ঘোষণা করেন। সিএনজি চালক  প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে চলে যায় । তাছাড়া ওইদিন সন্ধ্যায় দাড়িয়া কান্দি - ডুমরা কান্দা সড়কে নির্মাণাধীন সড়কের গর্তে পড়ে মোটরসাইকেল আরোহী  ( অবঃ) সেনা সদস্য সাত্তার মিয়া  ঘটনাস্থলেই নিহত হন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল