banglahour

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গ্রাম থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫ মাস আগে) ৩ জুন ২০২৬, বুধবার, ১:৩০ অপরাহ্ন

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলার হরিহরনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখা ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।


ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের আওতাধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার (২ জুন) রাত ৯টার পর বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৩-এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের আব্দুল গনির বাঁশ বাগানের ভেতর মাটিতে পুঁতে রাখা স্কচ টেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি ৭ দশমিক ৬৫ এম.এম. ইতালির তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও কেএফ ৭ দশমিক ৬৫ ইংরাজি অক্ষরে খোদাই করা ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকরা অস্ত্র ও গুলি ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে আলামত গুলো বিজিবির হেফাজতে নেয়া হয় এবং জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরী করে ওগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান সেখ জানান, ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরী করে মালিকবিহীন গুলি ও ম্যাগাজিনসহ একটি পিস্তল থানায় জমা দিয়েছে।
                      

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল