banglahour

খুলনায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ১ জন নিহত, আহত ১০

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১১ ঘন্টা আগে) ৩ জুন ২০২৬, বুধবার, ১:৩৪ অপরাহ্ন


খুলনা - সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলা এলাকায় যাত্রীবাহি বাস পাশ্বর্বতি খাদে পড়ে ঘটনাস্থলে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ১০ জন। আজ সকাল ৯টায় উপজেলার গুটুদিয়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ সাইদুর রহমান সাইদ। তার বাড়ি পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামে। 

ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে খুলনা অভিমুখে যাত্রীবাহি জ্যোতি ক্লাসিক নামের একটি যাত্রীবাহি বাস গুটুদিয়া নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময়ে ঘটনাস্থল থেকে নিহত সাইদুরের   মরদেহ উদ্ধার করা হয়। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল