banglahour

বাংলাদেশ জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছে

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১০ ঘন্টা আগে) ৩ জুন ২০২৬, বুধবার, ২:২৯ অপরাহ্ন

স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

বুধবার দুপুরে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নবসৃষ্ট রুহিয়া উপজেলা গঠন উপলক্ষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন তরুণরা, যুবকরা মাদকাসক্ত হচ্ছে, তাদেরকে মাদকাসক্ত থেকে আমাদের রক্ষা করতে হবে। মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুন দেরকে আগামী দিনের নেতৃত্ব দিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশ জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছে, পরবর্তী এক বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে সভাপতিত্ব করবেন।

তিনি বলেন ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিমান বন্দরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছে। তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি।

মির্জা ফখরুল বলেন বিগত তিন মাসে আমরা ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে  ৭২ কোটি টাকার উন্নয়ন সহযোগিতা করেছি।

থানা বিএনপির সভাপতি আব্দুল জবাবের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, জেলা যুবদলের আহ্বায়ক আবু নুর চৌধুরীসহ অনেকে

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল