banglahour

সৈকতে ভেসে এসেছে পৃথিবীর বিশালাকৃতির ৫৮ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ৩ জুন ২০২৬, বুধবার, ৪:০১ অপরাহ্ন

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। বুধবার দুপুর দুইটায় সৈকতের ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসে।

দীর্ঘ দুই যুগে সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটি সবচেয়ে বড় বলে জানিয়েছে স্থানীয়রা। এর আগে সকালে কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখে জেলেরা। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) এর সদস্যরা ঘটনাস্থলে পৌছে তিমিটি উদ্ধারের চেষ্টা করে। 

তবে তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধারের সম্ভব না হলেও স্রোতের টানে সেটি ঝাউ বাগান এলাকায় ভেসে আসে।
উপরার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, ধারনা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারনে মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এটি জীব বৈচিত্র্যের জন্য একটি অসনী সংকেত। তিমিটির কঙ্কাল সংরক্ষনের দাবি জানিয়েছেন তিনি।


মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল