banglahour

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের পৃথক ঘটনায় নিহত ২

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ মাস আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৫:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ  শহর ও সদর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় এক তরুন সহ ২ জন নিহত হয়েছেন| 

আজ বিকাল ৩টার দিকে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় ঘটনাগুলো ঘটে| নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩ নং ওয়ার্ডের শিয়ালা নামোপাড়া গ্রামের মঙ্গল হোসাইনের ছেলে মনিরুল ইসলাম এবং সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেররশিয়া ঝুড়িপাড়া ভবানীপুর গ্রামের মো.বাবুর ছেলে মিরাজ| স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বজ্রবৃষ্টির সময় বাড়ির নিকটে নামোপাড়া গ্রামের একটি আমবাগানে বজ্রপাতে ঘটনাস্থলে আহত হন মনিরুল| তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন| সদর থানার উপপরিদর্শক এনামুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন|

অপরদিকে, আজ প্রায় একই সময় বাড়ির অদূরে  আমপাড়ার সময় বজ্রপাতে নিহত হয় বাবু| সদর থানার উপ-পরিদর্শক রামজীবন ভৌমিক ও সংশ্লিষ্ট ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে|

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল