
(৫ মাস আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:১২ অপরাহ্ন
পার্বত্য মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং তার মন্ত্রীত্ব পদটি পুনঃবহাল ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনের সংসদ নির্বাচনে দীপেন দেওয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে স্থানীয় একটি হোটেলে গণঅধিকার পরিষদের সাবেক সংসদ সদস্য প্রার্থী এম এ বাশার ও স্বতন্ত্র প্রার্থী পহেলা চাকমা।
সংবাদ সম্মেলনে এসময় তারা বলেন, পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান অসুস্থতার কথা বলে নিজ থেকে পদত্যাগ করেনি বরং তাদের মধ্যে অর্ন্তকোন্দল ও একটি মহল তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এটা সম্পূর্ণ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান উপর ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এর ফলে পার্বত্য অঞ্চলের সাধারণ প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে এক ধরনের জটিল ও স্থবির অবস্থা বিরাজ করছে, যা পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তির 'ঘ' খণ্ডের ১৯নং অনুচ্ছেদের বিধান অনুযায়ী পাহাড়ী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও মন্ত্রণালয়ের গতিশীলতা নিশ্চিত করতে সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া আহবান জানান এয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য প্রার্থীরা।