
(৫ ঘন্টা আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৭ অপরাহ্ন
খুলনার ডুমুরিয়া আটলিয়া ইউনিয়নের বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পের ৯৬ টি পরিবার স্থানীয় কুদ্দুস-ইসমাইল চক্রের সন্ত্রাসী কর্মকান্ড ও অত্যাচার থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে।
আজ দুপুরে ডুমুরিয়া উপজেলা ভুমি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন বরাতিয়া গ্রামের কুদ্দুস গাজীর ছেলে ও ঈসমাইল গাজী তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করতে অমানুষিক অত্যাচার করছে।ইতি মধ্যে ১১ টা পরিবার কে উচ্ছেদ করে টাকার বিনিয়ে নতুন লোক কে বসিয়েছে। বসবাস কারী হত দরিদ্রদের তাদের বিরুদ্ধে থানায় নানা মিথ্যা অভিযোগ দিয়েও চরম ভাবে হয়রানি করছে তাদের।
আশ্রয়নের হতদরিদ্র বৃদ্ধ রহমান সরদার (৬৫)
রাজমিস্ত্রি ও তাঁর স্ত্রী রুনা বেগম (৪৫) কে
প্রকাশ্য দিবালোকে 'গরুচোর' অপবাদে নির্মমভাবে মারধর করেছে এক প্রভাবশালী ডেকোরেটর ব্যবসায়ী। এমন অমানবিক বর্বরতায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় সচেতন মহল। গত ২৩ মে সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার খর্ণীয়া ব্রিজের নিচে একটি চায়ের দোকানের সামনে প্রকাশ্যে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে উক্ত সন্ত্রাসীরা বলে অভিযোগ করেন মানববন্ধনে।
তারা আরো জানান,গত ৫ বছর ধরে তাঁরা ডুমুরিয়ার বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পের ৪৩ নম্বর ঘরে বসবাস করছেন। এই বৃদ্ধ বয়সেও স্বামী-স্ত্রী মিলে রাজমিস্ত্রি ও জোগালির (সহকারী) কাজ করে অত্যন্ত সততার সাথে জীবিকা নির্বাহ করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় রহমান সরদার ও তাঁর স্ত্রী নিত্যপ্রয়োজনীয় বাজার করার জন্য খর্ণীয়া ব্রিজের নিচের একটি চায়ের দোকানের সামনে পৌঁছান। সে সময় তাঁদের একা পেয়ে বরাতিয়া গ্রামের কুদ্দুস গাজীর ছেলে ও খর্ণীয়া বাজারের ডেকোরেটর ব্যবসায়ী ঈসমাইল গাজী আকস্মিকভাবে তাঁদের ওপর চড়াও হন। কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধ দম্পতিকে 'গরুচোর' বলে চিৎকার করে অতর্কিত ও বেধড়ক মারপিট শুরু করেন ঈসমাইল। অসহায় স্বামী-স্ত্রীর বুকফাটা আর্তচিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে এসে ক্ষুব্ধ ঈসমাইলের হাত থেকে তাঁদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ব্যবসায়ী ঈসমাইল গাজী মারধরের বিষয়টি অকপটে স্বীকার করে দম্ভোক্তির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
একজন ৬০ ঊর্ধ্ব শ্রমজীবী বৃদ্ধ ও নারীর ওপর এমন অমানবিক হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। বিষয়টি নিয়ে স্থানীয় আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান। ভুক্তভোগী পরিবারটিকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, "আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। এই অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে।
তবে এ ঘটনায় মামলা করতে গেলে ভুক্তভোগী কে উক্ত সন্ত্রাসীদের সাথে লড়ে পারবে না বলে অভিযোগ নেয়নি ডুমুরিয়া থানা পুলিশ। এমন অভিযোগ করেন এ পরিবার। তবে বর্তমান এই ৯৬ টি পরিবার উক্ত সন্ত্রাসীদের অত্যাচারে চরম ভয় ও উৎকণ্ঠার মধ্যে বসবাস করছে।
অসহায় পরিবারের সদস্যরা ন্যায়বিচারের জোর দাবী জানিয়েছেন।