banglahour

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশের প্রতিবাদে খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৪ ঘন্টা আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৮:৪৮ অপরাহ্ন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারিকৃত একটি নোটিশের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।


বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন, খুলনা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য দেন ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আল আমীন, ডা. মোহাম্মদ সিফাত, ডা. তাহমিদ তাওসিফ অনিক, ডা. সৈয়দা তাজিয়া তামাদ্দুনসহ অন্যান্য চিকিৎসক।


বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অযৌক্তিকভাবে নোটিশ জারি করে ইন্টার্ন চিকিৎসকদের হয়রানির মধ্যে ফেলেছে। তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত চিকিৎসকদের পেশাগত কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে এবং চিকিৎসক সমাজ তা মেনে নেবে না।


মানববন্ধন থেকে অনতিবিলম্বে সংশ্লিষ্ট নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হয়। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল