banglahour

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ ঘন্টা আগে) ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৮:৪৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারী ও এক শিশুসহ পাঁচজনের  মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলায়। সেখানে মৃত তিনজন হলেন— চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন (১৪) এবং শিকারপুর দক্ষিণপাড়ার মো. মেসবাউল। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বৃষ্টির সময় বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।


এদিকে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ (১৭) এবং সাথে একটি গরুও মারা যায়। তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম নামের এক নারী।
আকস্মিক এই বজ্রপাতে নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল