banglahour

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ৫ জুন ২০২৬, শুক্রবার, ৬:৪৬ পূর্বাহ্ন

ক্রীড়াপরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায়, জেলাক্রীড়া অফিস, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সিলেট জেলায় মাসব্যাপী ‘সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৬’ এর শুভ উদ্বোধনকরা হয়েছে।  মাছিমপুরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুলে এই প্রশিক্ষণ কর্মসূচিরউদ্বোধন করা হয়। উদ্বোধনীঅনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়াঅফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন বলেন,  শারীরিক ও মানসিক বিকাশের জন্য সাঁতার একটি চমৎকারব্যায়াম। 

অনূর্ধ্ব-১৫ এই সাঁতার প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে দক্ষসাঁতারু তৈরি করা। নদীমাতৃক এই বাংলাদেশে সাঁতার জানাটা শুধু একটি ক্রীড়া কৌশল নয়,এটি জীবন বাঁচানোর একটি অন্যতম জীবনমুখী দক্ষতাও বটে। আমরা বিশ্বাস করি, মাসব্যাপীনিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সিলেটের খুদে সাঁতারুরা নিজেদের দক্ষতাকে ঝালিয়ে নেওয়ারসুযোগ পাবে। 

প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের সুনামবয়ে আনবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল কিশোর-কিশোরীদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনাকরছি।জেলাও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায়  বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদকজনাব দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, হযরত শাহ্ পরান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রমীলা কোচ মিসেস তানিয়া আহমেদ, প্রশিক্ষক টিটু আহমেদ প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল