
(৫ মাস আগে) ৬ জুন ২০২৬, শনিবার, ৫:৩৭ অপরাহ্ন
বিভাগীয় জেলা ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও জন-সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত র্যালীর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
এসময় বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবীর সরকার, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজীদ, স্বাস্থ্য কর্মকর্তা এইচ.কে দেবনাথসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।