banglahour

পঞ্চগড়ে পুশইন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষের সীমান্ত শূন্য রেখায় মানবেতর জীবনযাপন

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম। পঞ্চগড় প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ৬ জুন ২০২৬, শনিবার, ৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৫ অপরাহ্ন


পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ী সীমান্তে বিএসএফ কতৃক অবৈধভাবে পুশইন করা ১০ জন কথিত বাংলাদেশীকে আটকে দিয়েছে বিজিবি। ফলে শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত ওই ১০ জন মানুষ দ্বিতীয় দিনের মত বাংলাদেশ-ভারত শুন্য রেখায় অবস্থান করছে।  খোলা আকাশের নীচে, ধান ক্ষেতের আলিতে ,রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে খাদ্যহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তারা। পুশইন হওয়া  ১০ জনের মধ্যে ৩ শিশু  ও ২ জন নারী রয়েছেন। 


গত ৫মে শুক্রবার ভোর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে ১০ জন কথিত বাংলাদেশী কে সীমান্তে অবস্থিত কাটাতারের বেড়া খুলে বাংলাদেশের উদ্দেশ্যে নো ম্যন্স ল্যন্ভ এরিয়ায় পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ভারতের শূন্য রেখায় আটকা পড়েন তারা৷
এনিয়ে গতকাল দুই দফায় বিজিবি ও বিএসএফের কোম্পানি  কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ফলে গতকাল শুক্রবার ও আজ শনিবার দিনভর প্রখর রৌদ্র ও রাতভর ঝড় বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন পুশইন হওয় দশজন মানুষ। অসহায় এই মানুষদের জীবন বাঁচাতে পলিথিন ও শুকনো খাবার সরবরাহ করেছেন স্থানীয়রা।

বিজিবি জানিয়েছে অবৈধ ভাবে ঠেলে দেওয়া কথিত বাংলাদেশীদের কোনো ভাবেই গ্রহন করা হবেনা। তাই 
প্রায় দুই দিন অতিক্রান্ত হলেও  এখন পর্যন্ত তাদের ভাগ্য ঝুলে আছে বাংলাদেশ- ভারত শুন্য রেখায়। 

এবিষয়ে ৫৬ বিজিবির অধিনায়ক লে,কর্নেল সিরাজুল ইসলাম বলেন অবৈধ অভিবাসীদের সীমান্তে ঠেলে দেওয়া কোনো সমাধান হতে পারেনা। যদি তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ফেরত পাঠাতে হবে, কোনোভাবেই অবৈধ পুশইন মেনে নেওয়া হবেনা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল