banglahour

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ক্রোকারীজ সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপি:

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৫ মাস আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ১২:১১ অপরাহ্ন

 

বান্দরবান শহরের বালাঘাটা এলাকার মার্কাজ সড়কে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে ক্রোকারীজ সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

রবিবার (৭জুন ) সকালে তিনি অগ্নিকান্ড এলাকা ঘুরে দেখেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্য প্রয়োজনীয় ক্রোকারীজ সামগ্রী প্রদান করেন এবং পরবর্তীতে সুযোগ থকলে আরো সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এসময় সদস্য সচিব জাবেদ রেজ বলেন,আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মানবিক সহায়তা নিয়ে আসছি। আপনাদের এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে যদি আরো অন্য কিছু কোনো সহযোগিতা করার থাকে আমরা তাও করবো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ যেখানে দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সেখানে যতোটুকু পারি আমরা অসহায় মানুষেদের সহায়তা করে থাকি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্নআহবায়ক,জসিম উদ্দীন তুষার,আবিদুর রহমান,রিটল বিশ্বাষ,চনুমং মারমা,সাহাদাত হোসোন জনি,আয়ুব খাঁন,শফিউল্ল্যা শফি,সরওয়ার জামান,রাজু কর্মকারসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য,শুক্রবার (৫ জুন) সকাল ৯টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা মার্কাস গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ১০টি বসতঘর পুড়ে যায়, এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল