
(৫ মাস আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ২:১৫ অপরাহ্ন
ময়মনসিংহে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট
ময়মনসিংহ প্রতিনিধি
ছয় দফা দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন| আজ (শনিবার) দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালকের কাছে ছয় দফা দাবি পেশ করেন ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ|
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা| ছয় দফার মধ্যে রয়েছে পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ নবম গ্রেডে সমপর্যায়ে নির্ধারণ, বিএমডিসির ভর্তি পরীক্ষা ফি কমানো, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিসিএস ¯^াস্থ্য ক্যাডারে চাকরি প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে|