banglahour

জেনেভায় ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান

প্রবাস | আবু তাহির। ফ্রান্স।

(১ দিন আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ৩:২৩ অপরাহ্ন

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এক রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডের জেনেভায় আগমন উপলক্ষে ৬ জুন শনিবার ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল এক সৌজন্য সাক্ষাত করেন এবং প্রবাসীদের পক্ষ থেকে “ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালু-সহ মোট ১৮ টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বারকলিপি প্রদান করেন।

১১৪ তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।
শনিবার রাত ১০ টায় জেনেভায় এয়ারপোর্ট এসে পৌছেন মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী —এসময় ফ্রান্স বিএনপি’র নেতৃবৃন্দের তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

এরপর স্থানীয় একটি হোটেলে এক সৌজন্য সাক্ষাৎকারে মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফ্রান্স বিএনপি’র প্রতিনিধি দল প্রবাসীদের কল‍্যাণে বেশ কয়েকটি দাবি লিখিত ভাবে মাননীয় মন্ত্রীর বরাবরের এক স্বারকলিপি প্রদান করেন।

মাননীয় মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত মন্ত্রনালয় এবিষয়ে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করার আশা ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, ফ্রান্স বিএনপি’র সাবেক-যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, ফ্রান্স বিএনপি নেতা মোঃ লুৎফর রহমান চৌধুরী, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা আব্দুল হাকিম,  ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  এম, আলী চৌধুরী, প‍্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আল-আমিন, বিএনপি নেতা কামরুল ইসলাম প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল