banglahour

মুক্তাগাছায় দুই শিশুসহ তিনজনের করুণ মৃত্যু

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৫ মাস আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ১১:৩৫ অপরাহ্ন

 

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার কাশিমপুর ও তারাটি ইউনিয়নে ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন (৬) এবং সাকিবের মেয়ে মারিয়াম (৫)
স্বজনদের ভাষ্য, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল হোসাইন ও মারিয়াম। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ২টা ৪০ মিনিটের দিকে তাদের মৃত ঘোষণা করেন।


এদিকে একই দিন উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে মাটিচাপায় নিহত হন নিজাম (৩৫) নামে এক শ্রমিক। তিনি ওই গ্রামের বাসিন্দা।


স্থানীয়দের মতে, বিকেলে নিজস্ব ড্রেজার মেশিন দিয়ে গ্রামের আইজুল মিয়ার পুকুরে বালু উত্তোলনের কাজ করছিলেন নিজাম। কাজ চলাকালে হঠাৎ পুকুরের পাড় ধসে তার ওপর পড়ে। সহকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় তাকে মাটির নিচ থেকে বের করে আনেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।


মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পৃথক দুই ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল